শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • পুলিশ বিগত কোনো এক ঐতিহ্য মণ্ডিত পোশাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বিগত কোনো এক ঐতিহ্য মণ্ডিত পোশাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

image_print
image_print

বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  তিনি বলেন, অসন্তোষের প্রেক্ষাপটে পুলিশের জন্য অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো উপযুক্ত পোশাক ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।

মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মত পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ বিশেষ কোনো বাহিনীর লাঠিয়াল নয়। বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। নিজেদের নির্বাচনী ইশতেহার স্মরণ করে পুলিশকে মানবিক ও সেবাধর্মী সংস্থায় পরিণত করার কথাও বলেন তিনি। এজন্য জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়ার কথাও বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ করছে। পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সঠিক মানদণ্ড বজায় রাখার কথাও বলেন সালাহউদ্দিন আহমদ। ব্রিটিশ আমলের সেকেল পুলিশ আইনের পরিবর্তে আধুনিক ও জনবান্ধব পুলিশ আইনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5