শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ

image_print
image_print
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে সরকারের গত ৪৭ দিনের কার্যক্রমের ওপর স্থায়ী কমিটির সদস্যদের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যত দ্রুত সম্ভব দলের কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে এই কাউন্সিল সম্পন্ন করা সম্ভব নয়; এর জন্য আরও কয়েক মাস সময় প্রয়োজন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম নিয়মিত রাখা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, দৈনন্দিন কাজের পাশাপাশি দল চাঙা রাখতে বিভিন্ন কৌশল নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সরকারের ৪৭ দিনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।

ভবিষ্যৎ করণীয় বিষয়ে নীতিনির্ধারণী ফোরামের পরামর্শ নেওয়া হলেও সংরক্ষিত নারী আসন নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মহাসচিব।

এর আগে রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় স্থায়ী কমিটির বৈঠক।

এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন— ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5