শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

এক অফিস সহায়ককে পুলিশে দিলো অ্যাটর্নি জেনারেল

image_print
image_print

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনের ফাইল আদালতে না পাঠিয়ে ‘গায়েব’ রাখার অভিযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক অফিস সহায়ককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. ইমরান হোসেন। তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কে এম রেজাউল করিম জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তার ভিত্তিতে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৪৩৫২/২০২৬ নম্বর রিট পিটিশনটি গত ১৩ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গ্রহণ করা হয়। পরদিন ১৫ এপ্রিল হাইকোর্টের ‘বিজয়-৭১’ ভবনের ১ নম্বর কোর্টের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য নির্ধারিত ছিল।

নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ফাইলটি যথাসময়ে সরকারি আইনজীবীর কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত ইমরান হোসেন তা করেননি।

ফলে নথিপত্র না থাকায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি সরকারের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে ফাইল ছাড়াই শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আদেশ দেন।

চাঞ্চল্যকরভাবে, আদেশের পরদিন ১৬ এপ্রিল ইমরান হোসেন ওই ফাইল নিয়ে আদালতে হাজির হন।

ঘটনার পর বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ করা হলে তিনি অনুসন্ধানের নির্দেশ দেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের করা অভিযোগে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমরান হোসেন কোনো প্রলোভনে পড়ে বা রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংঘবদ্ধ চক্রের হয়ে কাজ করেছেন।

এটি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গুরুতর অসদাচরণ বলেও উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ইমরান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5