শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন যশোরে ৩ লাখ শিশু পাবে হামের টিকা

২০ এপ্রিল থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন যশোরে ৩ লাখ শিশু পাবে হামের টিকা

image_print
image_print

আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে জাতীয় হাম- রুবেলা ক্যাম্পেইন। ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। যশোরে এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময়ে জেলার ২ হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জনকে হামের টিকা (এমআর ভ্যাকসিন) দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুরাও পাবে এ টিকা। আবার যারা একটি কিংবা ২ টিকা টিকা পেয়েছে ও এক মাস পার হয়ে গেছে তারাও পাবে এ টিকা। সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ব্যাপারে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মসজিদের ইমামদের বিষয়টি অবহিত করা হয়েছে। শিশুদের ভেতর ভাইরাসজনিত রোগ হামের প্রভাব বৃদ্ধি পাওয়ায় তাদের সুস্বাস্থ্য রক্ষায় দীর্ঘ ৬ বছর পর আবার পালিত হবে শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইন।সদর ও যশোর পৌরসভায় ইতোমধ্যে ৫৯ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর সিভিল সার্জন অফিসে সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খান মো. মাসুম বিল্লাহ, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাসেম, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি বিএম আসাদ প্রমুখ।
সভায় বলা হয়েছে, এ সুযোগ নষ্ট করা যাবে না। কোন প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে শিশুদের টিকা দিতে হবে। কারণ শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ। সুস্থ -সবল জাতি গঠনে হামের টিকা দেওয়া প্রত্যেকের দায়িত্ব।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...