গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে পথচারীদের মাছে বিভিন্ন প্রজাতির বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে । বুধবার (২৪ জুন) সকালে তালা প্রেসক্লাব চত্বরে এ চারা বিতরন কর্মসূচি পালন করা হয়।
এসময় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, কোষাধ্যক্ষ মোতাহিরুল হক শাহিন, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, সদস্য আজিজুর রহমান, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় পর্যায়ক্রমে তালা উপজেলাজুড়ে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক ফলজ ও বনজ গাছ বিতরণ করা হবে।
##
Post Views: 58





