শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদ ও মাসুম বিল্লাহ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদ ও মাসুম বিল্লাহ।

image_print
image_print

গত ৭ জুলাই ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতি সন্তান গাজী মামুনূর রশীদ এবং যশোর জেলার কেশবপুর উপজেলার মোঃ মাসুম বিল্লাহ।

নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে বিগত সময়ের সহযোদ্ধাদের নিয়ে ১০ জুলাই বিকাল ৪ ঘটিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করা হয়। এ সময় তিনি সকল দেশবাসী ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জন্য দোয়া করেন।

তিনি প্রত্যাশা করেন, দীর্ঘ ১৭ বছর যারা দলের জন্য নির্যাতিত হয়েছেন, জনাব তারেক রহমান সবাইকে যার যার যোগ্যতা অনুসারে রাজনৈতিক পরিচয়সহ উপযুক্ত স্থানে মূল্যায়ন করবেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তার অবস্থান থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান করেন, দীর্ঘ দিনের সংগ্রামকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে। মাত্র ৫ মাসে জনাব তারেক রহমান যেমন সবার নিকট জনপ্রিয় হয়ে উঠছেন, সকলে তেমন জনপ্রিয় হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বাবু, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. মনিরুল ইসলাম, পাটকেলঘাটা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন আক্তার, তরুণ উদ্যোক্তা ইঞ্জি. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম মধু, কাজী কালাম, মোঃ মামুন বিশ্বাস, মোঃ আসলাম, মোঃ আল-মামুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ হজরত আলী, এস কে সাগর, মোঃ বাবু, মোঃ রাসেল মোঃ নায়িম, মোঃ আব্দুর রহমান, মো: সাগর হোসেন, তিতুমীর কলেজ ছাত্র নেতা নাইম, ঢাকা কলেজ ছাত্রনেতা নাইম, রাসেল বিশ্বাস সহ অনেক ছাত্রদল নেতা কর্মী।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5