শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • শিক্ষা
  • শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব

শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব

image_print
image_print

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহাবুব হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে কাপ-পিরিচসহ আরও কিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে এতে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কীভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেল সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

জিডিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনের রুমের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৬টায় এবং ২৩ জুলাই রাত ৮টার সময় মো. মাহাবুব হোসেন শাহবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন কক্ষ থেকে মোট ২২টি কম্পিউটার থেকে হার্ডডিক্স, প্রসেসর, র‍্যাম, প্রিন্টার, মূল্য অনুমান- ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এবং বিবাদীকে শনাক্ত করা হয়।’

@@

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5