শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলকে মনির খান

image_print
image_print

বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ (৩ মিলিয়ন) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপিত হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

গায়ক মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক শেখ সাদী খান এবং বিশিষ্ট গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীত অঙ্গনের অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিও পোস্ট করা হয় একই বছরের ১৪ জুন। এরপর থেকে মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় সব পুরোনো গানের পাশাপাশি নিয়মিতভাবে প্রকাশ পেতে থাকে নতুন অডিও ও ভিডিও গান।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5