শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • তালার পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটেন বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিব।

তালার পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটেন বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিব।

image_print
image_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাটকেলঘাটা বাজারের ওভারব্রিজ সংলগ্ন বাবলু মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে দেশে যে উন্নয়ন হয়েছে, তা অভূতপূর্ব। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দল জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। তার প্রতিফলন সাতক্ষীরা-শ্যামনগরের কাজী নজরুল ইসলাম দিয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়ার ২৪টি ইউনিয়নে বিএনপির একক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। একই সঙ্গে পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে রূপান্তরের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাটকেলঘাটায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মোহাব্বত আলী সরদার, হাফিজুর রহমান, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহসভাপতি আলী হোসেন, যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাইদুর রহমান সাইদ, আনিসুজ্জামান আনিস, প্রভাষক রুহুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, জিএম আবু মুহিত, সদস্য সচিব আবুল কালাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী, তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিলি খাতুন আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বাবলু মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাবলু মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5