শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

আশাশুনিতে জেলা পরিষদের পুকুর উদ্ধার করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

সাতক্ষীরার আশাশুনি থানার পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সাতক্ষীরা জেলা পরিষদের একটি পুকুর দখলমুক্ত করে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদের প্রশাসকের উপস্থিতিতে দখলদার আব্দুস সবুর জেলা পরিষদের মালিকানার সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বেচ্ছায় পুকুরটি প্রশাসনের কাছে বুঝিয়ে দেন। পুকুর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিন জানান, ৫৫ শতক জমির ওপর অবস্থিত এই পুকুরটি প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। জেলা পরিষদের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করার পর দখলদার স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করেন। পুকুর উদ্ধার কার্যক্রম শেষে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব আশাশুনি শহরের আরও তিনটি পুকুর, বাজার এলাকা এবং পরিত্যক্ত ডাকবাংলো পরিদর্শন করেন। তিনি বলেন, “সরকারি জমি, পুকুর ও বিভিন্ন স্থাপনা যেখানে অবৈধ দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আশাশুনিতে জেলা পরিষদের পরিত্যক্ত ডাকবাংলোর স্থানে চলতি বছরই চারতলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ডাকবাংলো নির্মাণ করা হবে। এর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর জেলা পরিষদের সম্পত্তি দখলমুক্ত হওয়ায় সরকারি সম্পদ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5