শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • Uncategorized
  • ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ গ্রহণ, সেই নারী কর্মকর্তাকে বদলি

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ গ্রহণ, সেই নারী কর্মকর্তাকে বদলি

image_print
image_print

রাজবাড়ীর কালুখালীতে ইউএনও অফিসে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, কালুখালী ইউএনও অফিসের বর্তমান দায়িত্ব ছেড়ে আফরোজা চৌধুরীকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থল ফরিদপুরের চরভদ্রাসন কার্যালয়ে যোগ দিতে হবে। ওই নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ সেপ্টেম্বর অপরাহ্নে তাকে বর্তমান স্থান থেকে সরাসরি অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে ধরা হবে।

এর আগে ৪ আগস্ট কালুখালী ইউএনও অফিসে বসে আফরোজা চৌধুরীর ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি নিজের কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সরাসরি ব্যাগে ভরছেন। ভিডিওটি ছড়ানোর পর স্থানীয়দের মাঝে তুমুল সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়।

গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হলে জেলা প্রশাসন আফরোজা চৌধুরীকে কারণ দর্শানোর নির্দেশ দেয়।

পরবর্তী সময়ে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে পাঠায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের প্রেরিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনান্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির অংশ হিসেবে এই বদলির আদেশ জারি করা হয়।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5