শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা প্রণয়নের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা প্রণয়নের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

image_print
image_print

ইউজিসি চেয়ারম্যান বলেন, পাঁচটি নিম্নমানের প্রকাশনার চেয়ে একটি উচ্চমানের গবেষণাপত্র অধিক মূল্যবান। গবেষণাপত্র বাড়ানোর অন্ধ প্রতিযোগিতার সুযোগে প্রিডেটরি জার্নালে প্রকাশনা এবং এআই দিয়ে ভুয়া ডাটা তৈরির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা রোধে বিশ্ববিদ্যালয়ের কার্যকর নজরদারি ও জবাবদিহিতা থাকা আবশ্যক।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিষিদ্ধ করা সম্ভব নয় উল্লেখ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এআইয়ের দায়িত্বশীল, নীতিগত ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, ‘কোন ধরনের কাজ বা গবেষণায় এআই ব্যবহার করা যাবে, কোথায় যাবে না এবং ঠিক কতটুকু ব্যবহার করা যাবে তা নীতিমালায় স্পষ্ট থাকা উচিত। এআই শিক্ষা ও গবেষণাকে দ্রুত করলেও এটি ভুল তথ্য ও পক্ষপাত ছড়াতে পারে। এআই চালিত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ কোনো উত্তরের দায় নেবে না। তাই প্রযুক্তি ব্যবহারের চূড়ান্ত দায়ভার ও স্বচ্ছতা আমাদেরকেই নিতে হবে।’

বুধবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইন্টিগ্রিটি কনক্লেভ ২০২৬’ শীর্ষক উচ্চপর্যায়ের কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গবেষণায় স্বচ্ছতা রক্ষায় ‘এআই ডিসক্লোজার স্টেটমেন্ট’ চালুর প্রস্তাব করে ইউজিসি চেয়ারম্যান বলেন, নীতিমালায় কোন এআই টুল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং তথ্য বিষয়ে কীভাবে সত্যতা যাচাই করা হয়েছে, তা গবেষককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তিনি এআই যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়নে প্রথাগত ধারার পরিবর্তনের ওপর জোর দেন। কেবল এআই শনাক্তকারী সফটওয়্যারের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, মৌখিক পরীক্ষা, গবেষণার খসড়া নথি সংরক্ষণ ও বাস্তব সমস্যা সমাধানের মতো পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একাডেমিক অসততা বন্ধে শিক্ষকদের পদোন্নতিতে গবেষণার সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেয়ার তাগিদ দেন ড. মামুন আহমেদ।

তিনি বলেন, পাঁচটি নিম্নমানের প্রকাশনার চেয়ে একটি উচ্চমানের গবেষণাপত্র অধিক মূল্যবান। গবেষণাপত্র বাড়ানোর অন্ধ প্রতিযোগিতার সুযোগে প্রিডেটরি জার্নালে প্রকাশনা এবং এআই দিয়ে ভুয়া ডাটা তৈরির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা রোধে বিশ্ববিদ্যালয়ের কার্যকর নজরদারি ও জবাবদিহিতা থাকা আবশ্যক।

শিক্ষার্থীদের গবেষণার সততা নিশ্চিতে স্নাতক ডিগ্রি অর্জনের আগেই সব শৃঙ্খলা বা বিভাগের জন্য ‘গবেষণার নৈতিকতা ও সঠিক উদ্ধৃতি’ সংক্রান্ত একটি বাধ্যবাধকতামূলক কোর্স চালুর পরামর্শ দেন ইউজিসি প্রধান।

এছাড়া চৌর্যবৃত্তি, লেখকত্ব, তথ্য ব্যবস্থাপনা ও এআই ব্যবহারের সীমা নির্ধারণে একটি জাতীয় কাঠামো তৈরির ওপর জোর দেন তিনি।

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5