শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

image_print
image_print

বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়নে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ সমঝোতা স্মারক সই হয়।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিজিটাইজেশনের কারণে অনেক ক্ষেত্রেই মামলার সংখ্যা কমানো গেছে। এরই মধ্যে মানিকগঞ্জ এলাকায় ৫০ শতাংশ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ঝিনাইদহে মাদক মামলায় ডোপ টেস্ট করা হচ্ছে। এর ফলে ওই এলাকায় মাদকের মামলার জটিলতা কমেছে। এলাকাবাসী জানিয়েছে, এর ফলে মাদকের দৌরাত্ম্যও কমেছে।

বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার উন্নয়নের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ হবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

গত মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই নিরসন করা হয়েছে। এটি বেঞ্চ-চেম্বারের বিষয় এবং তারা এটি সামলানোর জন্য কম্পিটেন্ট।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশতী বিপ্লব বলেন, প্রকল্পটি কার্যকর করা সম্ভব হলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের তথ্যের সঙ্গে সবসময় তথ্য সামঞ্জস্যপূর্ণ থাকে না। বাল্যবিবাহের অনেক ক্ষেত্রে কাজিরা কাগজ রেখে দেন এবং পরে বয়স হলে কাবিন করান। এসব ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হবে।

আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, প্রকল্পের পাইলট শুরু হয়েছে। ভুল-ত্রুটি হলে ডিজিটাইজেশনের পরে তা ঠিকঠাক করা যাবে।

নিউজে সর্বশেষ

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

Showing Slide 1 of 5