শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • Feature
  • দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

image_print
image_print
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই মুহুর্তে তার ঘনিষ্ঠ কিচেন কেবিনেটের সুনির্দিষ্ট ব্যক্তিদের বৈঠক অবশেষে অনুষ্ঠিত হয়েছে। দিল্লির একটি কনফারেন্স হল ভাড়া করে প্রথম প্রকাশ্যে মুখোমুখি বৈঠকের ডাক দিয়েছিলেন শেখ হাসিনা। 

তবে সরাসরি আলোচনাটি দিল্লির পুলিশ বিশেষ কারণ দেখিয়ে বাতিল করলেও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বৈঠক হয় অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে। ঢাকার সময় রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও বৈঠক চলছিল বলে বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে এই প্রতিবেদক।

যদিও আমন্ত্রণ পাওয়া সকল নেতা ও বিশেষ ব্যক্তিরা বৈঠক বাতিলের আগেই দিল্লি পৌঁছেছিলেন। আমন্ত্রিত সকলেই সেখানে অবস্থানরত অবস্থায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনার সঙ্গে।

এদিকে শেখ হাসিনাকে কিছুদিন আগে দিল্লির একটি প্রকাশ্য সভায় ভিডিও মাধ্যমে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া নিয়ে সমালোচনা করেন তারেক রহমান সরকারের মন্ত্রীরা। শেখ হাসিনা ইস্যুতেই এই সরকারের সঙ্গে ভারত বা মোদি সরকারের সম্পর্কে সংকট চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতের আমন্ত্রণ পেয়েও  দেশটি সফর করতে এখনো রাজি হননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ভারতের আমন্ত্রণে যোগ দেননি ব্রিকস সম্মেলনেও। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বিষয়ক দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এনেছে মোদি সরকার। শেষপর্যন্ত অনুমতি ও নিরাপত্তা দেওয়ার লক্ষ্য থেকে কিছৃুটা সরে বৈঠকটি বাতিল করে। যে খবর সকালেই দিয়েছে ভারতের গণমাধ্যম।  তবে সামনাসামনি আলোচনার সুযোগ বাতিল করে কেনো ভারতের মাটিতে শেখ হাসিনাকে আবার রাজনৈতিক সুযোগ দিলো ভারত, সে সমীকরণ অনেকটাই অস্পষ্ট।

দিল্লিতে বসে অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে এ সভায় নেতৃত্ব দেন শেখ হাসিনা, যার দল আওয়ামী লীগ বা ব্যক্তি হাসিনার রাজনৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে।

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, প্রত্যাবর্তনের বিষয়ে ডিসেম্বর মাসের সময়সীমাতেই অনঢ রয়েছেন শেখ হাসিনা, নেতাদের বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে দলটির কার্যক্রমে বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাংগঠনিক পদক্ষেপ বা কার্যক্রম প্রকাশ করা হলো না।

###

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5