শিরোনাম

** কুমিল্লায় অপ্রতিম আইফোন উদ্ধার, হত্যার ঘটনায় আটক ৩ | ** জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬ | ** মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা: পুলিশ | ** সরকারি প্রশিক্ষনে প্রধানমন্ত্রীর নির্দেশনা | ** প্রতীক্ষার অবসান। ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করলো সরকার | ** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প |
  • Feature
  • কুমিল্লায় অপ্রতিম আইফোন উদ্ধার, হত্যার ঘটনায় আটক ৩

কুমিল্লায় অপ্রতিম আইফোন উদ্ধার, হত্যার ঘটনায় আটক ৩

image_print
image_print

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে ৩ জনকে আটক করা হয়েছে। অপ্রতিমের কাছে থাকা আইফোন উদ্ধার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশতিয়াক শাহরিয়ার অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার যখনই মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়, ঠিক তখনই তাকে হত্যা করা হয়। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং এর প্রায় আধা ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছরের অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

###

নিউজে সর্বশেষ

প্রবাসী স্বামীর অর্থে পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক দিলেন স্ত্রী

চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর অর্থে পড়াশোনা ও ঢাকায় থেকে প্রায় চার বছর বিশেষ কোচিং করার পর সরকারি চাকরি পাওয়ার সাত মাসের ...

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিলের (জিপিএফ) প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে চারজন সাবেক উপজেলা হিসাবরক্ষণ ...

​মোংলা বন্দর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ, পশুর নদীর ঐতিহাসিক বাধা নিরসন ও বৈশ্বিক মডেল অনুসরণে টেকসই ভবিষ্যৎ

​মোংলা বন্দর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ, পশুর নদীর ঐতিহাসিক বাধা নিরসন ও বৈশ্বিক মডেল অনুসরণে টেকসই ভবিষ্যৎ ​১. ভূমিকা ও প্রস্তাবনা ...

মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ...

Showing Slide 1 of 5