শিরোনাম

** হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান | ** বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার | ** জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান | ** পুলিশে তথ্যপ্রমাণের ভিত্তিতে তৈরি হচ্ছে গুপ্তদের তালিকা | ** কুমিল্লায় অপ্রতিম আইফোন উদ্ধার, হত্যার ঘটনায় আটক ৩ | ** জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬ | ** মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা: পুলিশ | ** সরকারি প্রশিক্ষনে প্রধানমন্ত্রীর নির্দেশনা | ** প্রতীক্ষার অবসান। ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করলো সরকার | ** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী |
  • Feature
  • হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

image_print
image_print

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি এবং সেবা প্রদানে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের তথ্য ও রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এসব রেকর্ডে স্টেন্টের মূল্য, রোগীর কাছ থেকে আদায় করা অর্থসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে দুদকের টিম।

অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

###

নিউজে সর্বশেষ

বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার

বিরোধী দলের লংমার্চ ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ...

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ নিয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই ছাত্রদল নেতা

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাগে ধারালো অস্ত্র রাখার অভিযোগে সহপাঠীদের থেকে মারধরের শিকার হয়েছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. ...

দীপিকা-রণবীরের ঘরে ফের আলো, জন্ম নিল দ্বিতীয় কন্যাসন্তান

বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে ফের খুশির জোয়ার। আবারও বাবা-মা হওয়ার সৌভাগ্য ...

জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ ...

Showing Slide 1 of 5