শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • বিনোদন
  • সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা

সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা

image_print
image_print

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে অবকাশযাপনে শ্রীলংকার সমুদ্রসৈকতে গা ভাসাতে ব্যস্ত। এ মুহূর্তে অবকাশ যাপনে শ্রীলংকায় অবস্থান করছেন এ সংগীতশিল্পী।

ভ্রমণের আনন্দের পাশাপাশি শ্রীলংকার নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন পারশা মাহজাবীবন। সাদা পোশাকে নীল জলরাশি, আর মৃদু বাতাসে ছুটে আসা ঢেউয়ে নির্মল আনন্দে গা ভাসাতে ব্যস্ত তিনি। সেই আনন্দেরই ছোঁয়ায় ডুব দিলেন ঢেউয়ের সঙ্গে। ফুরফুরে মেজাজে সময় কাটাতে দেখা গেল অন্যরকম এক আশ্রয়ে নিজেকে নিয়ে ব্যস্ত পারশা মাহজাবীন পূর্ণী।

পরনে সাদা রঙের স্টাইলিশ নেটের আউটফিট পারশার মাথায় থাকা নান্দনিক হ্যাট পুরো সৈকত লুকটিকে দিয়েছে অন্যরকম মাত্রা। সমুদ্রের নীল আর সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতেও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আবহ। সেই অবকাশ যাপনের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন পারশা মাহজাবীন পূর্ণী।

একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসছেন এ সংগীতশিল্পী। ছবিগুলো শেয়ার করার পর তার ছুটির আমেজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুসারীদের।

শেয়ার করা ছবিতে দেখা গেছে, সমুদ্রের নীল জলে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন পারশা। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কখনো সমুদ্রের বিশালতার সামনে তার স্বচ্ছন্দ উপস্থিতিতে অবকাশের উদযাপন করছেন।

আরেক ছবিতে দেখা গেছে, সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতে। মুহূর্তটিতে প্রকৃতির সঙ্গে তার একান্ত সখ্যতারই যেন প্রকাশ ঘটেছে। অন্য আরেক ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে আছেন পারশা। চারপাশে সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ— সব মিলিয়ে এ সংগীতশিল্পীর ছবিতে ধরা পড়েছে ভ্রমণের নির্মল আবহ।

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5