শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • বিনোদন
  • ক্ষুব্ধ সাদিয়া আয়মান বললেন, ‘দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’

ক্ষুব্ধ সাদিয়া আয়মান বললেন, ‘দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’

image_print
image_print

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‌‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পুরো ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে অভিহিত করেছেন এই অভিনেত্রী।

এদিকে নিজের করা ওই পোস্টের কমেন্ট বক্সে নানা সমালোচনার মুখে পড়েন সাদিয়া। পরে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে সাদিয়া আয়মান কমেন্টে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে । তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা,মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ অনেকেই নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ বলছে, কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি নিয়ে ঝামেলার জেরে এই অনাকাঙ্ক্ষিত হামলা হয়।

এক স্ট্যাটমেন্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেখ খাঁন বলেছেন, নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে অপরপক্ষ।

  • জী.এম.আর

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5