শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • চাকুরি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ: বাদ পড়া প্রার্থীদের প্রতিনিধিদল সচিবালয়ে, রাজশাহীতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বাদ পড়া প্রার্থীদের প্রতিনিধিদল সচিবালয়ে, রাজশাহীতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র

image_print
image_print

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন। এরই মধ্যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

আন্দোলনকারীদের প্রতিনিধিদল বেলা দেড়টার দিকে সচিবালয়ে যান। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যান তাঁরা। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে সেখানে অবস্থান নেন।
এদিকে রাজশাহী জেলায় দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়া হয়েছে। এ দফায় ২২ জন প্রার্থীই নিয়োগপত্র পেয়েছেন।

দ্বিতীয় দফায় রাজশাহীতে নিয়োগপত্র পেলেন ২২ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র দিয়েছে রাজশাহী জেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিজ্ঞপ্তিতে নিয়োগপত্র ইস্যু করেছে। চিঠিতে নতুন করে মোট ২২ জনের নাম রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা বেতনস্কেলে (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।

২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র পাননি। এতে তাঁদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর ভেরিফিকেশনে বাদ পড়েছেন দুই হাজারের বেশি প্রার্থী।

  • জী.এম.আর

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5