শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |

মার্শ-হেডের ঝড় সামলে সিরিজ জিতল প্রোটিয়ারা

image_print
image_print

ডেভিড মিলার ও টেম্বা বাভুমার সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর অস্ট্রেলিয়ার ঝোড়ো শুরুতে কিছুটা বিপদ দেখছিল দক্ষিণ আফ্রিকা। তবে সম্মিলিত চেষ্টায় সেই বিপদ বাড়তে দেয়নি প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে বাভুমারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৫ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

৩৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে আসে ১৩০ রান। মার্শকে বোল্ড করে জুটি ভাঙেন বিয়র্ন ফরটুইন। অস্ট্রেলীয় অধিনায়ক ৫৩ বলে ৮৪ রান করেন, মারেন ১০টি চার ও ৫টি ছক্কা।

হেডও থামেন ৮৪ রানে, তবে তার ইনিংসটি ছিল ৭৬ বলের। এইডেন মার্করামের বলে এলবিডব্লিউ হন তিনি। দুই ওপেনার ফেরার পর মাঝের সারির ব্যাটাররা প্রয়োজনীয় গতি ধরে রাখতে পারেননি। একপর্যায়ে ২৫১ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।

সেখান থেকে জ্যাক এডওয়ার্ডস ও জেভিয়ার বার্টলেটের ৬১ রানের জুটি কিছুটা আশা জাগায়। কিন্তু টানা দুই বলে এডওয়ার্ডস ও অ্যাডাম জাম্পাকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন মার্কো ইয়ানসেন। এডওয়ার্ডস করেন ২৫ রান। বার্টলেট ২৮ বলে ৫০ রান করলেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি।

প্রোটিয়াদের হয়ে ৫৪ রানে ৩ উইকেট নেন লিজাড উইলিয়ামস। কেশব মহারাজ, ফরটুইন ও মার্কো ইয়ানসেন পান দুটি করে উইকেট। মাঝের ওভারগুলোয় তিন স্পিনার মহারাজ, ফরটুইন ও মার্করামের পাঁচ উইকেটই অস্ট্রেলিয়ার রান তাড়ার গতি কমিয়ে দেয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল নড়বড়ে। প্রথম বলেই মার্করামকে হারায় তারা। কুইন্টন ডি কক ও ম্যাথু ব্রিটজকে ফেরার পর স্কোর দাঁড়ায় ৯৩ রানে ৩ উইকেট।

সেখান থেকে চতুর্থ উইকেটে ১৫৬ রান যোগ করেন বাভুমা ও মিলার। অধিনায়ক বাভুমা ইনিংস ধরে রাখেন, অন্য প্রান্তে মিলার চড়াও হন অস্ট্রেলীয় বোলারদের ওপর। বাভুমা ১১৬ বলে ১০৩ রান করেন।

মিলারের ব্যাট থেকে আসে ওয়ানডে ক্যারিয়ারসেরা ১৪২ রান। মাত্র ৯৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। শেষদিকে ডুয়ান ইয়ানসেনের ১৮ বলে অপরাজিত ২৭ রানও বড় সংগ্রহে অবদান রাখে।

নিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার এডওয়ার্ডস। তবে তার এই সাফল্যও স্বাগতিকদের সাড়ে তিন শ পেরোনো ঠেকাতে পারেনি।

ডারবানে প্রথম ম্যাচে ৬৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আগামী ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে হবে সিরিজের শেষ ওয়ানডে।

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5