শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • শিক্ষা
  • সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসি নিয়োগ পেলেন, ঢাবি অধ্যাপক লুৎফর রহমান

সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসি নিয়োগ পেলেন, ঢাবি অধ্যাপক লুৎফর রহমান

image_print
image_print

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে তিনি এ দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ড. সালমা বেগম।

রাতে তিনি বলেন,  লুৎফর স্যার আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সভায়ও অংশ নিয়েছেন। এদিকে, মুঠোফোন একাধিকবার  অধ্যাপক মো. লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, ভিসি পদে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন। নিয়োগপ্রাপ্ত ভিসি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5