শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |

তিন মাসের মধ্যেই সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ” –ব্লুমবার্গ

image_print
image_print

বাংলাদেশ প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রায় সার্বভৌম বন্ড বিক্রি করতে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এই বন্ড বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই বন্ড বিক্রি করে ৫০ কোটি থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করার লক্ষ্য সরকারের।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে তারা লিখেছে, বাংলাদেশ সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি গত শনিবার রাতে এক সাক্ষাৎকারে ব্লুমবার্গকে বলেছেন, এই বন্ড ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি জেপি মরগান চেইজ অ্যান্ড কোং। তবে বন্ড বিক্রির এই পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন তানভীর শাহরিয়ার গনি। ব্লুমবার্গের প্রতিবেদন জানাচ্ছে, তানভীর শাহরিয়ার গনি সরকারের এই বন্ড ইস্যু কমিটির প্রধান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে, ফলে বিশ্বজুড়ে ঋণ নেওয়ার খরচ বেড়ে গেছে। উন্নয়নশীল দেশগুলোকেও এখন ঋণের ক্ষেত্রে সুদের হার বেশি দিতে হচ্ছে। তানভীর শাহরিয়ার গনিকে উদ্ধৃত করে ব্লুমবার্গ লিখেছে, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানো এবং এর ফলে তৈরি হওয়া পরিস্থিতিতে বাংলাদেশ কী দামে বন্ড ছাড়বে, সেই সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

“সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বেড়েছে। এর প্রভাব উদীয়মান বাজারগুলোর সুদের হারের ওপরও পড়বে। তাই আমরা বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকব এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব”–বলেছেন তানভীর শাহরিয়ার গনি।

সরকার অর্থায়নের প্রয়োজন মেটানোর ব্যাপারে তৎপর জানিয়ে তানভীর শাহরিয়ার গনি ব্লুমবার্গকে বলেছেন, তবে সরকার ‘কস্ট অব ক্যাপিটাল’ বা অর্থ সংগ্রহের খরচের বিষয়টি নিয়েও সতর্কভাবে ভাবছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে গত সপ্তাহে ইউরোপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এরপর নিউইয়র্কে (জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ে) বাংলাদেশ সরকারের দিক থেকে যে বৈঠকগুলো করেছে, সেগুলোতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ যাচাই করার দিকেই মূল নজর ছিল বলে ব্লুমবার্গকে বলেছেন তানভীর শাহরিয়ার গনি। এই বৈঠকগুলো শেষে তার দাবি, “সার্বভৌম বন্ডের ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি।”

তবে বন্ড ইস্যুর কাঠামো নিয়ে ব্লুমবার্গকে বিস্তারিত জানাতে রাজি হননি তানভীর শাহরিয়ার গনি। এই বন্ড ইস্যুর প্রক্রিয়ার সঙ্গে কিছু ‘আইনি বিষয়’ জড়িত জানিয়ে গনি বলেছেন, সেগুলোকে ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ২০১২ সালে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগকারীদের কাছে ঋণপত্র বা বন্ড বিক্রির প্রস্তাব দিয়েছিল। তৎকালীন সরকারও পরে বিষয়টি নিয়ে আবার কাজ শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5