শিরোনাম

** ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে | ** নিজেদের ঘরের নারী নির্যাতন সামাল দিন, তারপর নসিহত করুন: প্রধানমন্ত্রী | ** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন |
  • বিনোদন
  • শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

image_print
image_print

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আদালতে আত্মমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিশা।

শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। একই আদালতে এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ারও কথা ছিল। মামলাটিতে অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। তার আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তার জামিন মঞ্জুর করেন।

সেসময় জামিন পাওয়ার পর তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়াও মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন এই অভিনেত্রী।

 

  • জাগরণবার্তা -জী.এম.আর-০১১

নিউজে সর্বশেষ

৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা, থাকবেন ডার্ক ওয়েব বিশ্লেষক

সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ...

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

জীবন সায়াহ্নে এসে দাঁড়ানো মানুষগুলো এখন কেবলই অতীত হাতড়ান। যে অতীত ছিল তাদের পরিপূর্ণ, যে পরিবারে ছিল পূর্ণাঙ্গ জীবন; বাবা-মা, ...

নিজেদের ঘরের নারী নির্যাতন সামাল দিন, তারপর নসিহত করুন: প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ‘গুপ্ত রাজনৈতিক দলের’ নেতারা অন্যদের বিভিন্ন বিষয়ে নসিহত ...

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৯ জন ধর্ষণের ...

Showing Slide 1 of 5