শিরোনাম

** অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক | ** ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার | ** ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ | ** ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর | ** ‎তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড | ** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ |
  • দেশজুড়ে
  • নাহিদ ইসলামের আসনে ব্রডব্যান্ড ব্যাবসা করতে হলে প্রথমে এককালীন দিতে হয় ২০ লক্ষ টাকা।

নাহিদ ইসলামের আসনে ব্রডব্যান্ড ব্যাবসা করতে হলে প্রথমে এককালীন দিতে হয় ২০ লক্ষ টাকা।

image_print
image_print

রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় ক্যাবল ইন্টারনেট (ব্রডব্যান্ড) ব্যবসা করতে হলে প্রথমে এককালীন দিতে হয় ২০ লাখ টাকা। এর পর প্রতি মাসে গুনতে হয় অতিরিক্ত ৫ লাখ টাকা চাঁদা।

শুধু টাকা দাবি করেই খান্ত নয়, এই চুক্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষরও করিয়ে নেয়া হয়। চাঁদা না দিলে কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ব্যবসায়ীদের অপহরণ করে কথিত ‘টর্চার সেলে’ নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়।

শুধু ইন্টারনেট ব্যবসাই নয়; এলাকার নতুন ভবন নির্মাণ, কাঁচাবাজার, বিপণিবিতান এমনকি স্থানীয় লেগুনা ও টেম্পো স্ট্যান্ড থেকেও নিয়মিত চাঁদা তোলা হচ্ছে।

রামপুরা-বনশ্রী এলাকার এই চাঁদাবাজির পেছনে নেতৃত্ব দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আলামিন’। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে। পিচ্চি আলামিনের অব্যাহত হু/ম/কি ও তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বনশ্রীর ‘গ্রিন জোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২০ থেকে ২৫ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়।

প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তারা সেখান থেকে ফিরে যায়। এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও সন্ত্রাসী পিচ্চি আলামিন নিজে দলবল নিয়ে প্রতিষ্ঠানটিতে অস্ত্র উঁচিয়ে হামলা চালায়। সে সময় প্রতিষ্ঠানের মালিককে উঠিয়ে নেয়ার চেষ্টা করা হয় এবং তা সম্ভব না হলে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা করা হয়।

এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করায় ওই ইন্টারনেট ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে টর্চার সেলে নির্যাতন চালানো হয়। পরে কোনোমতে তিনি মুক্তি পেলেও সন্ত্রাসী চক্রটির চাঁদা দাবির দৌরাত্ম্য থামেনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ পিচ্চি আলামিনসহ ৫ জনকে শনাক্ত করেছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে রামপুরা থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত জুন মাসে রামপুরায় সংঘটিত আরেক শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ হত্যাকাণ্ডের পেছনেও পিচ্চি আলামিনের নাম উঠে আসে। ওই হত্যা মামলার প্রধান আসামিদের একজন তিনি। হত্যা থেকে শুরু করে রামপুরা কাঁচাবাজারের চাঁদা নিয়ন্ত্রণ–সবকিছুতেই রয়েছে এই অপরাধীর ছায়া।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে অনেক মামলা আছে। আমরা তার বিষয়ে কনসার্ন। আমরা বিভিন্নভাবে রেইডও করেছি। কিছু সহযোগী অ্যারেস্ট হয়েছে। সে অ্যারেস্ট হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

এদিকে এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন ও তার বাহিনীর সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন রামপুরা-বনশ্রীর বাসিন্দারা।

নিউজে সর্বশেষ

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারাকে (ডাক) কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ...

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামালও জব্দ করা হবে এবং ...

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ...

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ ...

Showing Slide 1 of 5