শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

image_print
image_print

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এই পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি নতুন বিধি প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললে শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

উদাহরণস্বরূপ, যদি শূন্য পদ ৫০ হাজার হয়, তাহলে ভাইভায় অংশ নেবেন এক লাখ প্রার্থী।

এছাড়া, চূড়ান্ত ফলাফলও দেওয়া হবে শূন্য পদের ভিত্তিতে।

মোট শূন্য পদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিয়োগে প্রার্থীদের বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী।

বয়স নির্ধারণে আলাদা কোনো তারিখ ধরা হবে না।

এ কারণে, বিজ্ঞপ্তি প্রকাশের দিনে যদি কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হয়, তিনিও আবেদন করে চাকরির সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে।’

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5