শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • ফিচার
  • লাইফস্টাইল
  • আজ (২২ আগস্ট) ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম এর জন্মদিন। মোশাররফ করিম কি অভিনয়ে ক্লান্ত হয়ে গেছেন!!

আজ (২২ আগস্ট) ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম এর জন্মদিন। মোশাররফ করিম কি অভিনয়ে ক্লান্ত হয়ে গেছেন!!

image_print
image_print

আজ মোশাররফ করিম  (২২ আগস্ট) ভার্সেটাইল এ অভিনেতার জন্মদিন।

সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। মঞ্চ থেকে টিভি-সিনেমা কিংবা সিরিয়াস ঘরানা থেকে হাস্যারসাত্মক চরিত্র- সবখানেই তিনি অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। কোনো নির্দিষ্ট ঘরানায় নিজেকে আটকে রাখেননি তিনি। সব চরিত্রেই অনন্য হয়ে ধরা দিয়েছেন।

মোশাররফ করিম ১৯৮৯ সালে থিয়েটারে কাজ শুরু করেন। থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এ অভিনেতা বলেন, ‘একদিন জানলাম, তারিক আনাম খান নতুন একটি দল করবেন। তখনো দলের নাম ঠিক হয়নি। দলে যোগ দেওয়ার যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। আমি তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়নি। অডিশনে অংশ নেওয়ার যোগ্যতা নেই। আমি সেটাই ফরমে লিখে ভাইভা দিতে আসি। পরে ১ হাজার ৪০০ জনের মধ্য থেকে বাছাই করে ২৫ জনকে নাট্যকেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হয়। আমি তাদের একজন।’

‘অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম’ সম্প্রতি গণমাধ্যমে একটি সংবাদ প্রচার হয়েছে। মোশাররফ করিম জানিয়েছিলেন, ‘মাঝেমধ্যেই তিনি চিন্তা করেন অনেকটা সময় তো হলো, অভিনয়টা ছেড়ে দেবেন। কিন্তু কিছুদিন অভিনয় ছেড়ে বাসায় থাকার পর তার আর মন টেকে না। আবারও ফেরেন কাজে। এভাবেই যেন চলছে তার অভিনয় জীবন।’ সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ বলেন, ‘আগের চেয়ে কি তার নাটক, সিনেমার কাজ কমে গেছে?’, কেউ বা্ বলেন, ‘মোশাররফ করিম কি তাহলে মনের মতো চরিত্র পাচ্ছেন না।’

তবে সিংহভাগ নেটিজেন বলছেন, ‘মোশাররফ করিম কি তাহলে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? তাই তিনি অন্য পেশায় যেতে যাচ্ছেন।’

মোশাররফ করিম শোবিজে কাজের আগে কোচিং সেন্টারের শিক্ষকতা করেন। শিক্ষক হিসেবে তিনি ভালো করেছেন। এরপর অভিনয় করতে এসে তো বাজিমাত। হয়তো অভিনয় ছেড়ে অন্য কোনো পেশায় গেলে তিনি সেখানেও সেরার পরিচয় দেবেন। তবে অভিনয় ছেড়ে সহসাই চলে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।

মোশাররফ করিম শৈশব থেকেই সব সময় বাবার সঙ্গে সঙ্গে থাকতেন। তার বাবা যা যা করতেন, তিনিও সেসব করতেন। মোশাররফ করিম মনে করেন, বাবাকে অনুকরণ করতে গিয়েই তার ভেতরে অভিনয়ের সত্তা তৈরি হয়েছে।

মোশাররফ করিম মঞ্চনাটকে অভিনয়ের ১৬ বছর পর ২০০৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে টিভি পর্দায় নিয়মিত হন। এর মধ্যে তিনি অনেক নাটকেই অভিনয় করেছেন। সেসব নাটকের টাইটেলে তার নাম যেত সংক্ষেপে, কে এম মোশাররফ হোসেন। এভাবে দিনকে দিন তার পরিচিতি বাড়তে থাকে। ২০০৫ সালের শেষ দিকে হঠাৎ করেই নামের সঙ্গে ‘করিম’ যুক্ত করে নিজের নাম বদলে ফেলেন এ তারকা। হয়ে যান মোশাররফ হোসেন থেকে মোশাররফ করিম। তিনি বলেন, ‘করিম শব্দটি আমার বাবার নাম থেকে নেওয়া। বাবার নাম ছিল খলিফা মোহাম্মাদ আবদুল করিম।’

‘ক্যারাম’ শিরোনামে নাটকটি মোশাররফ করিমের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এটি প্রচারের পর থেকে বিভিন্ন মহলে প্রশংসা কুড়ায়। বিশেষ করে তরুণদের কাছে তিনি ভীষণ জনপ্রিয় হয়ে যান। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ক্যারাম নাটকে যখন অভিনয়ের প্রস্তাব আসে, তখন অন্য একটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা। প্রথমবার দেশের বাইরে গিয়ে শুটিং করব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তাই এই নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল না। পরে স্ত্রী জুঁই বলল, তুমি ক্যারাম নাটকটি করো, নাটকটি ভালো হবে। তারপর মত পরিবর্তন করি।’

মোশাররফ করিম ১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৫ সাল থেকে। ২০০৫ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয় জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০০৮ সালে তিনি ‘দেয়াল আলমারি’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘ভবের হাট’, ‘ঘর-কুটুম’-এ অভিনয় করেন। এছাড়া তিনি ‘জিম্মি’, ‘দুই রুস্তম’, ‘অন্তনগর’, ‘ফ্লেক্সিলোড’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘আউট অফ নেটওয়ার্ক’, ‘সাদা গোলাপ’, ‘৪২০’, ‘জুয়া’, ‘সুখের অসুখ’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘সন্ধান চাই’, ‘ঠুয়া’, ‘লস’, ‘সিটি লাইফ’, ‘বিহাইন্ড দ্যা সিন’, ‘তালা’, ‘শূন্য পিক পকেট’, ‘ফাউল’, ‘জাঁতাকল’ নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান।

মোশাররফ করিম নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’ সিনেমায় অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০০৬ সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ সিনমোয় অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেন। এটিও পরিচালনা করেন তৌকির আহমেদ।

২০০৯ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় অভিনয় করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ সিনেমায় তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেন। ২০১৩ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায় অভিনয় করেন। এরপর তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ সিনেমায়। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১৫ সালে এ সিনেমায় জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।

২০১৬ সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামায়’ একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। পরের বছর তিনি তৌকিরের পরিচালনায় ‘হালদা’ সিনেমায় জেলে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আয়োজনে প্রদর্শিত হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুক অভিনয়শিল্পী বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হন। তবে তিনি চরিত্রটি কৌতুক চরিত্র নয় দাবি করে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।

###

 

 

 

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5