শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

পকেট ভরতে চাইলে বিএনপি নয়: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

image_print
image_print

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পকেট ভরতে চাইলে বিএনপি করা যাবে না।

রাজনীতি মানে ত্যাগ, সেবা ও সম্মান—অর্থলাভের জন্য রাজনীতি নয়। তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি পকেট ভরতে রাজনীতি করতে চান, তবে বিএনপি থেকে বিদায় নিতে হবে। কারণ, তারেক রহমান এ বিষয়ে খুবই কঠোর।”

রোববার হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও জানান, আগামী অক্টোবর-নভেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফেরার আগে তিনি দুর্নীতি দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। নভেম্বরের মধ্যেই তাঁকে দেশে দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন এ্যানি।

সম্মেলনে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।

পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল হুদা চৌধুরী সভাপতি, গোলাম কাদের সিনিয়র সহসভাপতি এবং এম দিদার হোসেনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5