শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • অর্থনীতি
  • কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

image_print
image_print

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটায় (কলিং ভিসা) আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।

তিনি জানান, কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। এছাড়া, সেবাখাতে নির্দিষ্ট কিছু উপখাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। আর উৎপাদন খাতের ক্ষেত্রে নতুন বিনিয়োগ প্রকল্পগুলোর জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে, যা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদন দেবে।

আবেদন জমার নতুন নিয়ম

এবারের আবেদন শুধু সংশ্লিষ্ট খাতের এজেন্সিগুলো জমা দিতে পারবে। আগে যেভাবে নিয়োগ এজেন্ট বা নিয়োগকর্তারা সরাসরি আবেদন করতেন, এবার আর তা করা যাবে না।

অনুমোদন প্রক্রিয়া প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত করবে।

বিদেশি কর্মী নীতিতে চলতি বছরের শেষ পর্যন্ত মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জনের কোটা বহাল থাকবে। তবে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মী সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন খাতে আবেদন করা যাবে:

কৃষি খাত (সব উপখাত)

বাগান খাত (সব উপখাত)

খনি খাত (সব উপখাত)

> উৎপাদন খাত (নতুন বিনিয়োগ প্রকল্প, এমআইডিএ অনুমোদিত)

তথ্যসূত্র: বারনামা, বিজনেস টুডে

##

 

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5