শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • নিউইয়র্ক কনস্যুলেটে ভাঙচুর, ‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি’

নিউইয়র্ক কনস্যুলেটে ভাঙচুর, ‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি’

image_print
image_print

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা হয়েছে। ইনসেটে ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জাগো নিউজকে বলেন, তিনি (মাহফুজ আলম) সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন।

কারা হামলা করেছে, তাদের শনাক্ত করতে পেরেছেন কি না- জানতে চাইলে গোলাম মোর্তোজা বলেন, এটা আওয়ামী ফ্যাসিস্টরাই করেছে। ওরা যখন ভাঙচুর করে তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো ঘটনা।

তিনি বলেন, ওরা যেটা করেছে যে স্টুডেন্টরা এই প্রোগ্রামের দাওয়াতপ্রাপ্ত ছিলেন তারা জুলাই-আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উত্তর আমেরিকায়। তাদের অনেকের ওপর রাগ, তাদের ডিম নিক্ষেপ করেছে।

গোলাম মোর্তোজা বলেন, কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা ওরা লাথি দিয়ে ভেঙে ফেলেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগালি করেছে; এটাই তাদের বৈশিষ্ট্য।

প্রেস মিনিস্টার বলেন, আমরা একদম নির্বিঘ্নে প্রোগ্রাম করেছি। নির্বিঘ্নে প্রোগ্রাম থেকে বের হয়েছি।

হামলাকারীরা কখন এসেছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা যখন কনস্যুলেটে ঢুকেছি তখনই তাদের দেখেছি।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5