শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে আছেন যারা

image_print
image_print
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত প্রার্থীদের পরিচয় প্রকাশ্যে এসেছে। ভিপি পদে শামীম হোসেনসহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে একাধিক পদপ্রার্থী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার গণমাধ্যমের হাতে আসা কিছু মেসেজ স্ক্রিনশট ঘিরে এই তথ্য স্পষ্ট হয়। একটি স্ক্রিনশটে দেখা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ড. আকম জামাল উদ্দিন নিজেই এসব প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বার্তা ফরোয়ার্ড করেছেন। বার্তায় তিনি প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর উল্লেখ করে ভোট চাওয়ার

আহ্বান জানান।

স্ক্রিনশটে দেখা যায়, ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী, এজিএস পদে জাবির আহমেদ জুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম বিধান, আন্তর্জাতিক সম্পাদক পদে শাকিব মাহমুদকে বিজয়ী দেখতে চান আকম জামাল।
এছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে রাজিন হোসেন বা রাফিজ খানের নামও বার্তায় উল্লেখ করা হয়েছে। সমাজসেবা সম্পাদক পদে আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে রিয়াজ মাতুব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আয়ান আব্দুল্লাহ, নূমান আহমাদ চৌধুরী, বি এম ফাহমিদা আলম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লানজু খান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ফারহান, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জান্নাতুন নাহার এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মাহামুদ হাসানকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সদস্য পদপ্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে আনিয়া আক্তার, আবিদ আব্দুল্লাহ, উপাইমং পৃথিং, এস. এম. তামিম বিন অপূর্ব, ওয়াকার রহমান সৌরভ, মাহবুবুর রহমান, আব্দুল কাদির জিলানী, আরিফুল ইসলাম রনি, জাহিদ হাসান, তাফসিরুল ইসলাম তুশিন, নাইমুর রহমান দূর্জয়, নেওয়াজ শরীফ (আরমান), হাসীব আল হাসান এবং সোমানন্দ বড়ুয়া সৌরভকে।
এর আগে থেকেই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের গোপন সমর্থন নিয়ে নানা গুঞ্জন চলছিল। আওয়ামী লীগের আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত এই প্রার্থীদের অনেকে আগেই সন্দেহের তালিকায় ছিলেন। সাম্প্রতিক এই স্ক্রিনশট ফাঁসের পর অভিযোগটি নতুন করে স্পষ্ট হলো।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5