শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • সাতক্ষীরায় চাকুরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া ১১ লক্ষ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় চাকুরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া ১১ লক্ষ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

image_print
image_print

সাতক্ষীরা সদর থানার কনস্টেবল আল হেলালের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো মোট অংকের টাকা দাবী করে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হুমকি প্রদানসহ শিশু সন্তানকে অপহরণরে ভয় দেখাছেন ওই পুলিশ কনস্টেবল। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিণায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার আড়–য়াখালী গ্রামের উজ্জল হুসাইনের স্ত্রী রিক্তা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আড়–য়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকুরী করেন। ২০২৪ সালের প্রথম দিকে সাতক্ষীরা সদর থানার কনস্টেবল আল হেলালের সাথে আমার স্বামী উজ্জলের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠায় আল হেলাল আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। একপর্যায় তার ভাল যোগাযোগ অছে উল্লেখ করে স্বামীকে ভুমি রেকর্ড জরিপে পেশকরের চাকুরীর প্রস্তাব দিয়ে দশ লক্ষ টাকা দাবি করে। স্বামীর ভালো চাকুরী হবে ভেবে মায়ের গরু বিক্রি করে, আমার গওনা বন্ধক রেখে এবং আমার স্বামীর নগদ টাকাসহ সর্বমোট আট লক্ষ টাকা গত ৭ ফেবরুয়ারী পুলিশ কনস্টেবল হেলালের হাতে তুলে দেই। এরপর আমার স্বামীর স্কুলের প্রধান শিক্ষক পরিমল মন্ডলের কাছ থেকেও চাকুরী দেয়ার কথা বলে তিন লক্ষ টাকা নেয়। এভাবে আমাদের কাছ থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় হেলাল। সে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আবার সাদা স্টাম্প ও চেক নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছে।

রিক্তা খাতুন আরো বলেন, টাকা নেওয়ার পর চাকুরি দেওয়া নিয়ে হেলাল তালবাহনা শুরু করেন। একপর্যায় কয়েক মাস অতিবাহিত হলে আমরা অনুরোধ করি চাকুরীর দরকার নেই আমাদের টাকা ফেরত দেন। এভাবে দুই তিন বার বলার পর হেলাল বলে চাকুরীর জন্য টাকা দিয়েছেন ,অপেক্ষা করতে হবে। যাদের কাছে টাকা দিয়েছি তারা টাকা ফেরত না দিলে আমার কিছু করার নেই। এরপরও আমরা টাকার জন্য তার উপর চাপ দিতে থাকি। একপর্যায় সে টাকা না দেওয়ার ফন্দি আটে এবং আমার স্বামীর সাথে গরুর ব্যবসার করার জন্য ৭০ লক্ষ টাকা দিয়েছে বলে প্রচার দিতে থাকে। এই টাকা সে আদায় করে নিবে। টাকা না দিলে বিভিন্ন মামলায় ফাঁসাবে। আমার স্বামীকে অপহরণ করবে, আমার ছেলেকে কিডন্যাপ করবে, সাতক্ষীরায় তার নিজের লোক দিয়ে এসিড় মেরে মুখ ঝলসে দিবে বলে হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, টাকা ফেরত পেতে বিভিন্ন মাধ্যম চাপ প্রয়োগ করলে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে ভাড়–খালী নিমতলা এলাকায় আমার স্বামীকে অপহরণ করার চেষ্টা করে হেলাল ও তার সন্ত্রাসী বাহিনী। একপর্যায় সে জোরপূর্বক সাদা স্টাম্পে সই করে নিয়ে আমার স্বামীর কাছে ২৬ লক্ষ টাকা পাবে বলে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করে। টাকা চাইলে উল্টো আমার পরিবারের ক্ষতি করবে ও মিথ্যা মামলা- হামলার ভয় দেখাচ্ছে। রিক্তা খাতুন বলেন, পুলিশ কনস্টেবল আল হেলাল সাতক্ষীরায় থাকালীন সময় বিভিন্ন ব্যক্তির চাকুরী দেয়ার প্রলোভনে নেওয়া ঘুষের টাকা লেনদেনে আমার এবং স্বামীর একাউন্ট ব্যবহার করতো। তাছাড়া আমাদের স্বামী ও স্ত্রীর বিকাশ এবং নগদ নম্বরে টাকা নিয়ে ক্যাশ আউট করতো। অন্যের কাছ থেকে আমাদের একাউন্টে টাকা নিয়ে সেই টাকা উত্তোলন করে নিয়েছে। ওই প্রতারক এখন বলছে আমাদের ব্যবসার জন্য টাকা দিয়েছে। একাউন্ট চেক করলে পাওয়া যাবে। আমাদের পাওনা ১১ লাখ টাকা গায়েব করার জন্য সে উল্টো আমাদের হুমকি দিচ্ছে। তিনি পাওনা টাকা ফেরতসহ পরিবার নিয়ে যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার, সেনাবাহিনী, র‌্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন স্বামী উজ্জল হুসাইন, ছেলে তানজিম হাসান, বোন মৌ হুসাইন।

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5