ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৬ জন শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন।
১) আহসান হাবীব ইমরোজ।
তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভাইস-প্রেসিডেন্ট- ভিপি পদে ৭৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী কলারোয়া উপজেলার সন্তান।
২) ইমরান হোসেন।
বিজয় একাত্তর হল সংসদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি- এজিএস পদে নির্বাচিত হয়েছেন। তিনি কালিগঞ্জের ছেলে।
৩) দীপিকা সানা।
আইন বিভাগের শিক্ষার্থী। শামসুন্নাহার হল সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের দলুয়ার মেয়ে।
৪) তাসনিম রুবায়েত।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষার্থী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাড়ি তালা উপজেলার রহিমাবাদ।
৫) মামুন সলিমুল্লাহ।
তিনি মুসলিম হল সংসদে সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলায় তার স্থায়ী নিবাস।
৬) সাতক্ষীরার আরেক সন্তান খাদিজা পারভিন। দর্শন বিভাগের ছাত্রী, তিনি রোকেয়া হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।





