শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

তালার জালালপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

image_print
image_print

তালার উপজেলার জালালপুর ইউনিয়ন  বিএনপির  দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন  কমিটি গঠন করা হয়েছে  । বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে উপস্থিত  থেকে এ কমিটি ঘোষণা করেন  সাতক্ষীরা -১  (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সোহারাব হোনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। এছাড়া বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির  সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,  সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা,  সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সম. ইয়াছিন উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব আল-আমীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি. এম. ফারুক হোসেন প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সরদার সোহারাব হোসেনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5