শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |

ময়মনসিংহের নান্দাইলে কবরে আগুন দেওয়ার অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী

image_print
image_print

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাতের অন্ধকারে এক ব্যক্তির কবরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। আগুনে কবরের পাশের বেড়া ও উপরে দিয়ে রাখা পলিথিন কাগজটি পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

শুক্রবার শেষ রাতে কবরটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরটি উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের ক্বারী সিরাজুল ইসলাম বকুলের।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিম রসুলপুর জামে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী বলেন, শুক্রবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। এসময় দেখতে পাই, পাশে থাকা ক্বারী সিরাজুল ইলাম বকুলের কবরের চারপাশে দিয়ে রাখা প্লাস্টিকের বেড়ায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনদের ডাকি।

তিনি জানান, স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হলেও আগুনে পাশের প্লাস্টিকের বেড়া ও পলিথিন কাগজ পুড়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে তার (আরশেদ আলী) সামান্য আহত হন।

প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মারা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন। তার কবরে এভাবে আগুন লাগানো নিন্দনীয় ও ন্যক্কারজনক।

প্রয়াত সিরাজুল ইসলামের ছোট ছেলে জাকারিয়া জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শোনে ঘুম ভেঙে গেলে ঘর থেকে বের হয়ে বাইরে এসে দেখেন লোকজন তার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না।

তিনি আরও জানান, তারা তিন ভাই ও দুই বোন। দুই বোনেরই বিয়ে হয়ে গেছে, ভাইয়েরা সবাই বিদেশে থাকেন। তাদের সাথে স্থানীয় কারোর কোনও শত্রুতা নেই। তবু প্রায় সময়ই রাতের বেলায় তাদের বাড়িঘরে কে বা কারা ঢিল ছোঁড়ে। কেন এমন হচ্ছে তা তারা বুঝতে পারছেন না তারা। এ ঘটনায় শনিবার থানায় একটি অভিযোগ করবেন বলেও জানান তিনি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

##

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5