শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

মাগুরায় সার বিক্রিতে ভুয়া ভাউচার, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

image_print
image_print

মাগুরার শালিখা উপজেলার শালিখা বাজারে সার বিক্রিতে ভুয়া ভাউচার তৈরি ও রেজিস্টারে গরমিল পাওয়ায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স শিকদার ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে।

বিক্রয় রেজিস্টার ও ভাউচার পর্যবেক্ষণে দেখা যায়, সার বিক্রি হলেও যথাযথভাবে ভাউচার দেওয়া হয়নি। পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে।

অভিযানের সময় তাদের ফোনে যোগাযোগ করলে কেউই শিকদার ট্রেডার্স থেকে সার কেনেননি বলে জানান, যা প্রমাণ করে অন্যত্র সার বিক্রি করে পরে গ্রাহকের নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে।

রেজিস্টার ও ভাউচারেও একাধিক গরমিল পাওয়া গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাবুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দলও অভিযানে সহযোগিতা করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

##

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5