শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলি

image_print
image_print

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে রূপসার আইচগাতী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

আবু হোসেন বাবুর স্ত্রী জানান, স্বামী আবু হোসেন বাবুকে খাবার খাওয়ানোর সময় বিকট শব্দ। এ সময় দেবর এগিয়ে গেলে তারা গুলি করে পালিয়ে যায়। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।

দলের নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে হামলার প্রতিবাদে আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা।

বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5