শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

image_print
image_print

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে মোট ৬৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিদিন অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। এর ফলে পরিবারগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ছোট একটি উদ্যোগ।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত ও আহাত ব্যক্তির পরিবারের মাঝে চেক তুলে দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরোয়ার আলমসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ এর খুলনা ও সাতক্ষীরার কর্মকর্তাৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থ নিহতের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু পাঁচ লাখ টাকার চেক নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5