শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জীবনের শেষ দিন পর্যন্ত কেশবপুরবাসিকে আগলে রাখবো: শ্রাবণ

শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জীবনের শেষ দিন পর্যন্ত কেশবপুরবাসিকে আগলে রাখবো: শ্রাবণ

image_print
image_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে বহু চড়াই উৎরায় পেরিয়ে ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব পালন শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের সর্ব্বোচ্চ পদ সভাপতি দায়িত্ব পালন করেছি। শতাধিক মামলার বোঝা কাধে নিয়ে জীবনের ২৪টি বছর আন্দোলন সংগ্রাম করে আপনাদের সাথে পার করেছি তবুও কোনদিন আমি নেতাকর্মীদের ছেড়ে যায়নি।

ফল স্বরুপ পেয়েছি সারা বাংলাদেশের ছাত্র-জনতার নিঃস্বার্থ ভালবাসা । যা আমাকে যুগিয়েছে প্রেরণা, শুক্তি, সাহস। শিখিয়েছে দেশসেবা, জনসেবা, মানুষকে ভালবাসা। তাই আমি এবার এসেছি কেশবপুরের মানুষের  মন জয় করে ভালবাসা নিতে, তাদের পাশে দাড়াতে । আপনারা যে ভালবাসা আমাকে দিয়েছেন কথা দিলাম, শরীরের শেষ রক্তবিন্দু থাকা অব্দি আমি আপনাদের পাশে থাকবো, কখনও ছেড়ে যাবো না।

এসময় তিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, বিএনপি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে দল, মত, ধর্ম-বর্র্ণ, গোষ্ঠি নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা চায় ।

যশোরের কেশবপুর উপজেলা সদরের গাজীর মোড়ে উপজেলাবাসি আয়োজিত এক পথসভায় এসমস্ত কথা বলেন তিনি। এদিন বেলা ১২ টায় যশোরে পৌছে বর্ষীয়ান বিএনপি নেতা, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের শেষে নিজ জন্মভ‚মি কেশবপুর উপজেলায় রওয়ানা দেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। কেশবপুরে পৌছালে দলীয় নেতাকর্মীসহ উপজেলার হাজারো সাধারন জনগণ তাকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানান। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলার মজিদপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যন প্রয়াত আবু বক্কর আবু’র কবর জিয়ারত করতে যান । পরে আবারো কেশবপুরে ফিরে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণে অনুষ্ঠানে যোগদান করেন।
##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5