শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

image_print
image_print

এশিয়া কাপে টানা দুই ম্যাচ খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত মুস্তাফিজদের।

ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে কোনো ধরনের হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশ। আর যদি টাইগাররা হারে তাহলে ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে।

অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। ইএসপিএনক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান ম্যাচ খেলবেন লিটন দাস। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিদ তামিমের। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি।

মিডল অর্ডার বাংলাদেশকে ভোগালেও সেখানে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। স্পিনার হিসেবে একাদশে দেখা যাবে রিশাদ ও মাহেদীকে। পাকিস্তান দলের মূল ব্যাটারদের পাঁচজনই বাঁহাতি তাই মাহেদীর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান, তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তানিজম হাসানকে দেখার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5