শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

image_print
image_print

বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে সারাদেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠন একসঙ্গে এ কর্মসূচি পালন করছে।

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে। ওই দিন কর্মসূচিতে পুলিশি হামলার পর রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। একসঙ্গে চলতে থাকে ঢাকায় অবস্থান কর্মসূচি।

এরই মধ্যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

হুইল চেয়ারে করে আসা পুলিশের হামলায় আহত খায়রুন নাহার লিপি বলেন, ‘আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিপীড়িত নিষ্পেষিত এবং যুগের পর যুগ বৈষম্যের যাঁতাকলে পিষ্ট। রাষ্ট্রকে অস্থিতিশীল করা কিংবা সরকারবিরোধী কোনো আন্দোলন হিসেবে আমরা শহীদ মিনারে আসিনি। আমরা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে জন্য নিজেদের অভিব্যক্তিগুলো সমস্বরে উচ্চারণ করার জন্য দাঁড়িয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমরা আজ দীর্ঘ সময় আলোচনা করেছি, আমাদের শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড। দশম গ্রেডের দাবি চলমান থাকবে। এ দাবি থেকে আমরা সরবো না। প্রধান শিক্ষকরা যেহেতু দশম গ্রেড পেয়েছে তাই অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড যুক্তিযুক্ত মনে করে। আমরা মনে করি এটিও সহকারী শিক্ষকদের একটি যুগান্তকারী অর্জন।’

‘অর্থ মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের নিশ্চয়তা দিয়েছেন। ১১তম গ্রেডের জন্য তারা প্রস্তাব পে-কমিশনে পাঠিয়েছেন। পে-কমিশন থেকে দ্রুততম সময় তা অর্থ মন্ত্রণালয় পাঠাবে। যত দ্রুত সম্ভব সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নত করবেন বলে আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। এটাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বড় বিজয়।’

খায়রুন নাহার লিপি আরও বলেন, ‘আমরা আগামীকাল থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েও আমাদের আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেবো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাবো।’

তবে খায়রুন নাহার লিপি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও তার এই ঘোষণা নিয়ে অন্য নেতাদের মধ্যে দ্বিমত দেখা যায়। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে বের হয়ে যেতে যেতে নেতাদের মধ্যে বাক-বিতণ্ডাও হয়।

##

 

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5