নিবন্ধন যেভাবে করবেন

প্রবাসীদের অবশ্যই তারা যে দেশে অবস্থান করছেন সেই দেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করতে হবে। অন্যান্য দেশ থেকে এক দেশের নামে নিবন্ধন করা যাবে না। বাংলাদেশে বসে প্রবাসী হিসেবে নিবন্ধন করার সুযোগও নেই।

প্রথমে https://portal.ocv.gov.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে হবে।

https://portal.ocv.gov.bd

নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অ্যাপের মাধ্যমে নিম্নোক্ত ধাপে— অ্যাপ ডাউনলোড → ভাষা নির্বাচন → অ্যাকাউন্ট তৈরি → মোবাইল/ইমেইল ভেরিফিকেশন → এনআইডি যাচাই → ফেস রেকগনিশন ও লাইভলিনেস চেক → সেলফি → প্রবাসের ঠিকানা ও পাসপোর্ট তথ্য → নিবন্ধন সম্পন্ন।

অ্যাপে সাহায্যের জন্য ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইনও রাখা হয়েছে। নিবন্ধনে সাধারণত ৫–১০ মিনিট সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবায়নে তাদের লক্ষ্য ৫০ লাখ প্রবাসী ভোটার তৈরি করা। নিবন্ধন শেষ হলে পৃথক প্রবাসী ভোটার তালিকা ছাপা হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।

ঢাকাটাইমস