শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • তালায় ‘ধানদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম-এর ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

তালায় ‘ধানদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম-এর ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

image_print
image_print

তালার ধানদিয়ায় ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে,মাদক ও অনলাইন জুয়া মুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে “খেলাধুলায় বাড়ে বল ,মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১ নভেম্বর, ২০২৫; রোজ: শুক্রবার তালার ১ নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে সামাজিক সংগঠন ধানদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম-এর পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়।

ধানদিয়া ইউনিয়নের ৮ টি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলসমূহ হলো:- উত্তর সারসা, দক্ষিণ সারসা, এনায়েতপুর, ধানদিয়া, কৃষ্ণনগর, কাটাখালী, সেনেরগাঁতী এবং ওমরপুর।

ধানদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম-এর প্রতিষ্ঠাতা গাজী মামুনুর রশিদ, মাসুদ হাসান এবং সভাপতি আমিনুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিকাল ৪ টায় খেলা শুরু হয়। এই সময় খেলার দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জিএম ইব্রাহীম হোসাইন সুমন, মোঃ রোকনুজ্জামান সোহাগ, মোঃ জাকির হোসেন,তৌহিদুজ্জামান তৌহিদ, হাসান আল মামুন।

মগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মেহেদী হাসান লাবলু, আব্দুর রশিদ, মিশুক সাহা, শামীম হোসেন (জগন্নাথ বি:),বিপ্র সাহা,মারুফ হোসেন মিঠু, ইমরান হোসেন,গৌরাঙ্গ সাহা,নাজমুস সাকিব , সেজান মাহমুদ বাবলা, সুজন বিশ্বাস,হাসানুর রহমান,চয়ন সাহা।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর সরদার,প্রফেসর রুহুল কুদ্দুস, মাওলানা আব্দুল হান্নান, আব্দুল আহাদ গাজী, নজরুল গাজী, ছবুর খাঁন, রফিকুল ইসলাম,উদয় সাহা,শামীম হোসেন‌‌, এসকে সিনহা তৌহিদ,ইলিয়াস হোসেন সোহাগ প্রমুখ।

দর্শকদের জন্য ডিজিটাল পর্দায় খেলা দেখার সুব্যবস্থা করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রফেসর আমিরুল ইসলাম, দুবাই প্রবাসী শাহিন সরদার,এসকে সোহাগ হোসেন, সোহাগ হোসেন,আল আমিন, শম্ভু দাস, প্রসেনজিৎ ঘোষ,তানভীর হোসেন, মেহেদী হাসান, মোঃ রনি।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল মাতিন, বেলাল হোসেন,অমিত সাহা ও মোঃ রিফাত হোসেন। ধারাভাষ্য প্রদান করেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসান লাবলু।

খেলায় চ্যাম্পিয়ন হয় ধানদিয়া ক্রিকেট টিম এবং রানার্সআপ হয় এনায়েতপুর ক্রিকেট টিম।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাঃ আনোয়ার হোসেন, কবির সুমন, গাজী মামুনুর রশিদ, মাসুদ রানা, আমিনুর রহমান,জিএম ইব্রাহীম হোসাইন সুমন,মোঃ মাসুদ রানা, আব্দুর রশিদ,মোস্তাফিজুর রহমান পলাশ। ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজের পুরষ্কার প্রদানে সার্বিক ভাবে সহযোগিতা করেন লিবিয়া প্রবাসী এসকে সোহাগ হোসেন।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5