শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • এখন থেকে বেদখল জমি উদ্ধার করবে পুলিশ ও DC অফিস মাত্র ৩ মাসে

এখন থেকে বেদখল জমি উদ্ধার করবে পুলিশ ও DC অফিস মাত্র ৩ মাসে

image_print
image_print

ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি এবার শেষ হতে যাচ্ছে। নতুনভাবে কার্যকর হওয়া ভূমি আইন ও প্রতিকার বিধিমালার আওতায় বেদখল জমি এখন তিন মাসের মধ্যে উদ্ধার করা সম্ভব। জেলা প্রশাসক (DC) অফিস এবং পুলিশ যৌথভাবে এই প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রাখবে।

প্রচলিত ব্রিটিশ আমলের ভূমি ব্যবস্থাপনা আইনের কারণে দীর্ঘদিন ধরে জমি উদ্ধারে জটিলতা থাকত। অনেক ক্ষেত্রে অবৈধ দখলদাররা ভুয়া দলিল দেখিয়ে জমি দখল করে রাখত, ফলে আসল মালিক বা তাদের উত্তরাধিকারীরাও সহজে জমি ফিরে পেতেন না। আদালতের মামলা প্রক্রিয়াও দীর্ঘ, জটিল এবং সময়সাপেক্ষ ছিল।

নতুন পদ্ধতিতে, বেদখল জমি উদ্ধারের জন্য নির্দিষ্ট খসড়া আবেদনপত্র ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ৩ মাসের মধ্যে বিষয়টি সমাধান করতে হবে

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জরিপ ও তদন্তের মাধ্যমে দখলদারদের কাছ থেকে জমি উদ্ধারের নির্দেশ দেবেন। যাদের দখলে অবৈধভাবে জমি রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের জেল হাজতে পাঠানোর ক্ষমতাও দেওয়া হয়েছে।

যদি তবুও কোনো কারণে ৩ মাসের মধ্যে সমস্যা সমাধান না হয়, তবে ভূমি মালিকরা আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাতে পারবেন। সরকারি সূত্র জানায়, ইতিমধ্যে ঢাকার, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কিছু জেলায় এই প্রক্রিয়ার আওতায় জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং সফলভাবে জমি পুনরায় মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নতুন পদক্ষেপে আশা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে চলমান ভূমি বিরোধ ও দখল সমস্যা দ্রুত সমাধান হবে, এবং জমির আসল মালিকরা সঠিকভাবে তাদের সম্পত্তি পেতে পারবেন।

##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...