শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

image_print
image_print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সংক্রান্ত প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের বৈঠকের পরই যেকোনোদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের ১০তম সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা বসছে ইসি। এতে অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে

আইন ও রীতির আলোকে কার্যক্রম : তফসিল পূর্ব ও তফসিল উত্তর সময়ে কমিশনের করণীয় কার্যক্রমসমূহ।

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা।

মাঠ পর্যায়ে সমন্বয় : মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়াদি।

দলীয় নিবন্ধন : রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলি।

এনআইডি সংশোধন : জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা ও এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ।

মক ভোটের অভিজ্ঞতা : ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।

স্মার্ট কার্ড ও অর্থ সংক্রান্ত : পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিএমটিএফ হতে আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফ এর স্থগিতকৃত বকেয়া বিল পরিশোধ। সেপ্টেম্বর ২০১৯ হতে জুন ২০২২ পর্যন্ত চুক্তির অধীনে ২ কোটি ৩১ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ পরিশোধিত বিল এবং অতিরিক্ত ১৪ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফ কর্তৃক দাবিকৃত বকেয়া বিল পরিশোধ সংক্রান্ত।

ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড : পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) এর কার্যক্রম ও চুক্তি সম্পন্ন করণের সিদ্ধান্ত।

এছাড়া আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি।

##

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5