শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

ভোটে থাকছে ৫১ রাজনৈতিক দল, বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২ জন

image_print
image_print

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান

শফিকুল আলম জানান, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিভিন্ন তথ্য তুলে ধরেন।

ইসি সচিবের বরাত দিয়ে শফিকুল আলম জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন ২ হাজার ৮৭ জন, আর স্বতন্ত্র ছিলেন ৪৮১ জন। মনোনয়নপত্র বাতিলের সংখ্যা হচ্ছে ৭২৬ জন। বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন।

এবারের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বমোট ৬৪৫ জন প্রার্থী আপিল করেছিলেন। এর মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে ৪২৫ জনের। আপিল নামঞ্জুর করা হয়েছে ২০৬টি। আপিল প্রত্যাহার করা হয়েছে ১৪টি।

তিনি জানান, আসন্ন নির্বাচনে মোট নির্বাচনি আসন ৩০০টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। ভোটিং কক্ষ বা বুথের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি। আর ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5