শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • আমি নিরপেক্ষ দর্শনের মানুষ, কাজের ছেলে, কাজ করার সুযোগ চাই- হাবিবুল ইসলাম হাবিব

আমি নিরপেক্ষ দর্শনের মানুষ, কাজের ছেলে, কাজ করার সুযোগ চাই- হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

আমি কাজের ছেলে কাজ করার সুযোগ চাই, তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান হাবিবের

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সকলের প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি । তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন,  কলারোয়া বাইপাস সড়ক নির্মাণ, আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা করার কথা বলেন

তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কেরাল্কাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রাহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়ার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারনার দায়িত্বপ্রাপ্ত যুবনেতা এম এম মারুফ উল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাতক্ষীরা জেলা ছাত্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...