শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

নদী-খাল খনন ও পরিবেশ রক্ষায় বিএনপির মহাপরিকল্পনায় যা রয়েছে

image_print
image_print

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের পরিবেশ বিপর্যয় রোধ এবং টেকসই পানি ব্যবস্থাপনায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চার দফার মহাপরিকল্পনা নিয়েছে বিএনপি। পরিকল্পনা সম্বলিত লিফলেট বর্তমানে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন দলটির প্রার্থীরা।

বিএনপির এই পরিবেশবান্ধব কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিকাজে বিপ্লব ঘটানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা।

লিফলেটে উল্লিখিত প্রধান দিকগুলো হলো-

২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন

দেশের পানিপ্রবাহ নিশ্চিত করতে দেশব্যাপী অন্তত ২০ হাজার কিলোমিটার খাল ও নদী নতুন করে খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে সেচসুবিধা বাড়ানো হবে

তিস্তা ও পদ্মা ব্যারেজ উন্নয়ন

উত্তর ও দক্ষিণবঙ্গের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে ‘তিস্তা ব্যারেজ উন্নয়ন’ এবং ‘পদ্মা ব্যারেজ’ এর মতো বৃহৎ প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটির দাবি, এর ফলে মৃতপ্রায় নদী-খাল-বিল পুনরায় সজীব হয়ে উঠবে।

২৫ কোটি বৃক্ষরোপণ

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ‘দূষণমুক্ত বাতাস’ এবং একটি সবুজ শ্যামল ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে দলটি।

সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

পরিবেশ দুর্গন্ধমুক্ত করতে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার উৎপাদন এবং রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, এই পরিকল্পনাগুলো শুধু নির্বাচনি প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্র মেরামতের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ অংশ।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5