শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |

পৌনে ১৪ কোটি টাকার ক্রুড অয়েল উধাওয়ের ঘটনায় দুদকের অভিযান

image_print
image_print

জাহাজ থেকে খালাসের সময় পৌনে ১৪ কোটি টাকার ক্রুড অয়েল উধাও হওয়ার ঘটনায় ইস্টার্ন রিফাইনারি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (বিএসসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাগো নিউজে শিরোনামে সংবাদ প্রকাশের পর রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি এবং সল্টগোলা এলাকার বিএসসির প্রধান কার্যালয়ে এ অভিযান চালায় দুদক।

অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌‍আমদানি করা ক্রুড অয়েল খালাসের সময় দুই জাহাজের পৌনে ১৪ কোটি টাকার ক্রুড অয়েল উধাও হয়ে যাওয়া নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইস্টার্ন রিফাইনারি এবং শিপিং কর্পোরেশনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ইস্টার্ন রিফাইনারি ও শিপিং কর্পোরেশন থেকে উল্লেখিত দুই জাহাজের সংশ্লিষ্ট সব কাগজপত্র চাওয়া হয়েছে। পুরো বিষয়টি পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) ওই প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছে, ‌ইস্টার্ন রিফাইনারি পিএলসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টিম প্রথমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্টগ্রাম অফিসে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে এনফোর্সমেন্ট টিম ইস্টার্ন রিফাইনারির পতেঙ্গা অফিসে গিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।

দুদক জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামক দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস বাদ দিয়ে নেট শর্ট লেন্ডিংয়ের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাঙ্ক এ তেল নেওয়ার সময় শর্ট লেন্ডিংয়ের (তেল কমে যাওয়া) ঘটনায় তেলের পরিমাণ, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

জাগো নিউজ

##

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5