শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

এবারের নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই: তারেক রহমান

image_print
image_print

এবারের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরে তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা সেখানে জামাতে নামাজ আদায় করবেন এবং অন্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন। সকাল সাতটায় ভোটকেন্দ্র খুলবে। ঠিক সেই সময়েই ভোট দেওয়া শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না। অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন আছে, কিন্তু লাইন নড়ে না। বুঝতে হবে ভেতরে সিল মারা শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের ভুলে গেলে চলবে না।

এ সময় নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের। এছাড়া ধানের পাশাপাশি প্রচুর আমও হয় এ এলাকায়। কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই, সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে। যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারে।

খেলাধূলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যুব সমাজকে যে কোন মূল্যে খেলাধুলায় ফেরাতে হবে। এ জন্য খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। আর এসব কিছু বাস্তবায়নের জন্য আপামর মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

গণতন্ত্রের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে।

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5