শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ

রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ

image_print
image_print

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তিনি ভোট শুরুর আগেই ভোটের রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

‎নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

‎এর আগে, ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের সই করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। উদ্ধার রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট ও ৭টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দকৃত রেজাল্ট শিট ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

‎এদিকে, ওই ঘটনার পর এরই মধ্যে কেন্দ্রটি পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকল ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপেক্ষতার সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...